কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই পরিচিতি, দাম এবং রিভিউ

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ: সাশ্রয়ী মূল্যে বইটির অরজিনাল কপি সংগ্রহ / অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
ছবি: কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই
মুদ্রিত মূল্য: 330 Tk
বই সম্পর্কে বিস্তারিত:—
বইয়ের নাম : কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখকের নাম : আরিফ আজাদ
বই ক্যাটাগরি : ইসলামি আত্ম উন্নয়নমূলক
প্রকাশনীর নাম : সত্যায়ন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৮৪
সর্বশেষ সংস্করণ : ২০২৩
কাভার : পেপারব্যাক
ISBN :
ভাষা : বাংলা
দেশ : বাংলাদেশ

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটির বৈশিষ্ট্য

এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা বলে, কীভাবে আমাদের জীবনে কুরআন হয়ে উঠতে পারে আলোর দিশা, কুরআনের আয়াতগুলো থেকে কীভাবে আমরা আহরণ করতে পারি মণি-মুক্তো, কীভাবে কুরআন আমাদের চিন্তার জগতে আনতে পারে নতুন মাত্রা— পাঠক পরিচিত হবে সেরকম একটা ধারার সাথে। উঁহু, গতানুগতিক গদ্য বা খটমটে প্রবন্ধ নয়, প্রতিটা অধ্যায়ে পাঠক দেখতে পাবে তার জীবনের প্রতিচ্ছবি, জীবন থেকে নেওয়া ঘটনা অথবা চারপাশের চিরচেনা জগতের সাথে কুরআন কীভাবে ওতপ্রোতভাবে সম্পর্কিত। জীবনের গল্প পড়তে পড়তে পাঠক ঢুকে পড়বে কুরআনের ভাবনার জগতে, সেই জগত থেকে আলো ধার করে পাঠক আবার ফিরে আসবে জীবনের ধারায়— ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইটা সাজানো ঠিক এভাবেই, আলহামদুলিল্লাহ।

একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে— এমন ঘটনা দুনিয়ায় আর একটাও নেই। কী আছে সেই কুরআনে যার স্পর্শে এলে মানুষেরা পাগলপারা হয়ে যায়? কী তার শক্তি যা আমূল বদলে দেয় মানুষের চিন্তাধারা, জীবনপদ্ধতিকে? কী আশ্চর্য তার ক্ষমতা যা শুনবার জন্যে চরম শত্রুরাও রাতের অন্ধকারে কান পেতে রাখতো?

জীবনের যে উদ্দেশ্য আর রহস্যের সন্ধানে একদা হেরা গুহায় দিন কেটেছিলো নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই উদ্দেশ্যের স্বরূপ উপস্থাপনা এই কুরআন। আগাগোড়া পাপে জর্জরিত একটা সভ্যতা এই কুরআনের সংস্পর্শে হয়ে উঠেছে অজেয়, অপ্রতিরোধ্য। ব্যক্তিক, সামাজিক এবং রাষ্ট্রীয়— সবখানে এই কুরআন ছিলো নিউক্লিয়াসের ভূমিকায়। অন্ধকারে ডুবে থাকা একটা সমাজকে এই কুরআন বানিয়েছে আলোর উৎস। পৃথিবীর প্রান্তে প্রান্তে, দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে গেছে এই আলোর ঝলকানি।

কুরআনের সাথে আমাদের জীবনের সম্পর্কটা সু-প্রাচীন। অবতীর্ণের প্রথম দিন থেকে কুরআন মানবজীবনে যতোখানি প্রাসঙ্গিক ছিলো, পৃথিবীর শেষ দিনটাতেও তা ততোখানিই প্রাসঙ্গিক থাকবে। মানবজীবনের সকল অনুষঙ্গ নিয়ে কুরআন কথা বলে, পথ দেখায়।

কিন্তু, যে কুরআন একদা বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ, সেই কুরআন আজ কী নিদারুন অযত্নে পড়ে থাকে আমাদের শেলফের কোণায়। তার গায়ে ধুলোয় জমাট আস্তরন। যে কুরআন পাহাড়ে অবতীর্ণ হলে পাহাড় ধ্বসে যেতো, সেই কুরআন নিয়ে আজ আমাদের কী অবর্ণনীয় অবহেলা। আজ জীবনে আমরা সবকিছুকে স্থান দিয়েছি, সময় বের করেছি ছোট-বড় সমস্ত অনুষঙ্গের জন্যে, কিন্তু জীবনের জন্য যে কুরআনের আগমন, তার জন্যে আমাদের কোন ‘সময়’ নেই।

কুরআনের পরতে পরতে ছড়িয়ে আছে মণি-মুক্তো। সেই মণি-মুক্তোর আকর থেকে কীভাবে আমরা তুলে আনবো প্রয়োজনীয় রসদ, কীভাবে ভাবনায় আনবো সমৃদ্ধি, চিন্তায় প্রখরতা এবং উপলব্ধিকে কীভাবে করে তুলবো মসৃণ আর জীবনোপোযোগি তার খানিকটা আভাস হাজির করার চেষ্টা করা হয়েছে ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইতে, আলহামদুলিল্লাহ।

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইয়ের সূচিপত্র

N/A

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই রিভিউ

এই বইয়ের শিরোনামটা আমার মধ্যে খুব আগ্রহ সৃষ্টি করেছিল। তাই তখন প্রি-অর্ডার না করে পারিনি। বইটি পড়ে অনেক ভালো লাগল। মাশাআল্লাহ। আশা করি যে কারোর পছন্দ হবে। প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর একটি বই।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য পূর্ণাঙ্গ এক জীবনবিধান রূপে কুরআনকে নাজিল করেছেন এবং এর শিক্ষা করাকে আমাদের ওপর ফরজ করেছেন। আমি যদি ভুল না করে থাকি, প্রত্যেক মুসলমানের বাড়িতে অন্তত একটা করে কুরআন আছেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যা দেখা যায়, হয় এটা আলমিরার তাকে ধুলোমলীন হয়ে পড়ে থাকে নতুবা বছর বছর শুধু আরবি তিলাওয়াত করেই ক্ষান্ত থাকা হয়; কিন্তু কুরআনের প্রকৃত শিক্ষাটাই অর্জন করা হয় না।

এই কুরআন থেকে যদি মানবজীবনে সফলতার পাঠগুলো আহরণ করা যায় তবে নিঃসন্দেহে তা আমাদের জন্য কল্যাণকর হবে। আরিফ আজাদের 'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ' বইটি এই কল্যাণ লাভের পথে যাত্রা শুরুর ছোট্ট এক প্রয়াস। এটাকে ছোট বলছি কারণ কুরআনের মহিমা এত্ত বেশি যে তা এক মলাটে বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয়। তবুও লেখকের ছোট এই বইটি পড়ে অবাক না হয়ে পারিনি। আহ্! কত সুন্দরভাবেই না চিন্তা করা যায়। লেখক কুরআন থেকে নেওয়া কিছু পাঠের বেশ হৃদয়গ্রাহী উপস্থাপন করেছেন। আল্লাহ তাঁর কলমে বারাকাহ্ দান করুন। প্রতিটা পাঠ চিন্তার দ্বার খুলে দেয়। সরাসরি কুরআন থেকে নেওয়া পাঠ বলে কথা! একদম শেষ পাঠটা পড়ার পর আমি রীতিমত থমকে গিয়েছিলাম। একা! আসলেও আমি ভীষণ একা।

— ধ্রুব

সাশ্রয়ী মূল্যে বইটির অরজিনাল কপি সংগ্রহ / অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।

Post a Comment