জীবন যেখানে যেমন বই পরিচিতি, দাম এবং রিভিউ

জীবন যেখানে যেমন: সাশ্রয়ী মূল্যে বইটির অরজিনাল কপি সংগ্রহ / অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
ছবি: জীবন যেখানে যেমন বই
মুদ্রিত মূল্য: 300 Tk
বইটি সম্পর্কে বিস্তারিত:—
বইয়ের নাম : জীবন যেখানে যেমন
লেখকের নাম : আরিফ আজাদ
বই ক্যাটাগরি : ইসলামি গল্প
প্রকাশনীর নাম : সমকালীন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৫২
সর্বশেষ সংস্করণ : ২০২১
কাভার : পেপারব্যাক
ISBN : 9789849548997
ভাষা : বাংলা
দেশ : বাংলাদেশ

জীবন যেখানে যেমন বইটির বৈশিষ্ট্য

আরিফ আজাদের নতুন বই ‘জীবন যেখানে যেমন’। এবারের বইটি এমন কিছু জীবন ঘনিষ্ঠ গল্প শোনাবে, যা আপনার আমার সবার জীবনের গল্প। কিন্তু অবচেতন মনে সেগুলো আমরা এড়িয়ে চলি। গল্পগুলো আমাদের ভাবাবে। জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। উদ্বুদ্ধ করবে জীবন নিয়ে আমাদের স্বপ্নগুলো নতুন করে গড়তে। জাগতিক ব্যস্ততার জাঁতাকলে পিষ্ট হওয়া হৃদয়ে ঘটাবে নতুন জীবনের সঞ্চার। এমন কিছু গল্পও এবার থাকবে, যেগুলো আমরা চাই না কারও জীবনে আসুক। তবে প্রতিটি গল্পই আমাদের বাধ্য করবে থমকে দাঁড়াতে, কতোবার যে চোখযুগল ঝাপসা হয়ে আসবে ইয়াত্তা নেই। জীবন যেখানে যেমন।

জীবন যেখানে যেমন বইটির সম্পর্কে কিছু কথা

স্বনামধন্য লেখক আরিফ আজাদ একজন আলাের ফেরিওয়ালা। বিশ্বাসের দর্শন দিয়ে লেখালেখির জগতে পা রাখা এই লেখক এবার হাজির হয়েছেন জীবনের কিছু গল্প নিয়ে। জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলােকে লেখক তুলে এনেছেন তার শৈল্পিক রং-তুলিতে। আলাে থেকে স্ফুরিত হওয়া সেই অসাধারণ গল্পগুলাে যেমন জীবনের কথা বলে, তেমনই জীবনে রেখে যায় বিশ্বাসী মূল্যবােধের গভীর এক ছাপ।

জীবন যেখানে যেমন নিরেট গল্পের একটি বই। তবে কেবল গল্পের বই বলে একে মূল্যায়নের সুযােগ নেই। গল্পের ফাঁকে ফাঁকে লেখক তার পাঠকদের জন্য রেখে গিয়েছেন চিন্তার কিছু খােরাক। পাঠকের ভাবুক মন যদি সেগুলােয় নিবিষ্ট হয়, আমরা আশা করতে পারি, গল্পের পাশাপাশি তারা জীবনের কিছু উপকারী পাঠ কুড়িয়ে নিতে সক্ষম হবে। লেখক আরিফ আজাদ তার লেখনীশক্তির মুন্সিয়ানায়। গল্পগুলােকে প্রাণবন্ত করে তুলেছেন। এ কারণে প্রতিটি গল্পই হয়ে উঠেছে সুখপাঠের এক বিশাল আধার। এ বইতে পাঠকসমাজ নতুন এক আরিফ আজাদকে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস।

পাঠকদের জ্ঞাতার্থে বলতে হচ্ছে, লেখক নিজস্ব বানান ও ভাষারীতি অনুসরণ করে থাকেন। ফলে বহুল ব্যবহৃত কিছু শব্দের অচেনা রূপ দেখে তারা বিভ্রান্ত হবেন না—এই কামনা। আল্লাহ আমাদের সবাইকে সত্য আর সুন্দরের পথে অবিচল রাখুন। আমিন।

জীবন যেখানে যেমন বইয়ের সূচিপত্র

* অশ্রু ঝরার দিনে - ১৩

* এই প্রেম, ভালোবাসা - ২২

* আসমানের আয়োজন - ২৭

* চাওয়া না-চাওয়া - ৩৭

* এক বৃষ্টিভেজা সন্ধ্যা - 88

* জীবনের রকমফের - ৫২

* হিজল বনের গান - ৬২

* বিশ্বাস - ৬৪

* সুখ - ৭৪

* বোধ - ৮৩

* বাবাদের গল্প - ৯৩

* টু-লেট - ১০০

* মহীয়সী - ১০৬

* সফলতা সমাচার - ১৩১

জীবন যেখানে যেমন বই রিভিউ

বই পর্যালোচনাঃ "জীবন যেখানে যেমন" বইটি ১৪ টি গল্পের সমাহার। নিচে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরলাম। অশ্রু ঝরার দিনে এই গল্পে লেখকের বুদ্ধিবৃত্তিক সত্তাকে খুব সুন্দর ভাবে জানান দেয়। প্রথম অংশটুকুর আয়োজন সন্তানকে নিয়ে হলেও পরের অংশে লেখক আলেয়ার মা চরিত্রের আগমন ঘটিয়ে গল্পটার মোড় ঘুরিয়ে দিলেন। এই প্রেম, ভালোবাসা এই অংশটুকুর কথা আমি বলবো না বলে স্থির করেছিলাম। এখানে স্বামী-স্ত্রী'র মধ্যে অনিন্দ্য সুন্দর ভালোবাসার প্রকাশ পেয়েছে, যা আমাদের মতো পাঠকের জন্য কষ্ট দায়ক! চাওয়া না-চাওয়া "কন্যা সন্তান জন্মানো অভিশাপের চেয়েও বেশি কিছু" এই ভ্রান্ত ধারণার গন্ডি পেরিয়ে লেখক নিজেকে প্রকাশ করেছেন বলে মনে হলো...।

এখানে একটা ম্যাসেজ অবশ্যই আছে। আশা করি সব পাঠকই তা খুঁজে পাবে। এক বৃষ্টিভেজা সন্ধ্যা একদিকে মানুষের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া, আরেকদিকে ফাতিমা'র অসাধারণ মানসিকতা। মানবিকতার সুন্দর উদাহরণ, উদারতার বহিঃপ্রকাশ গল্পটাকে অন্যরকম এক সৌন্দর্য দান করে। জীবন রকমফের বার্চুয়াল লাইফ, যন্ত্র মানব হয়ে বেঁচে থাকা, মান-অভিমান, কলমি অভিযোগ, আক্ষেপ, সাংসারিক বাস্তবতা এসব মিলিয়ে গল্পটাকে একদম জীবনঘনিষ্ঠ করার অনন্য প্রয়াস ছিল লেখকের। হিজল বনের গান মায়ের মধুর স্মৃতিচারণ। আমার মা পৃথিবীতে থাকা সত্ত্বেও এই লিখা টা পড়ে মন খারাপ হলো। লেখক এই গল্পেও অনেকখানিই স্বার্থক। মমতাময়ী মায়ের কদর বুঝাতে সক্ষম। সুখ এই গল্পের প্রথমদিকের সংলাপে খুব বিরক্ত লাগলেও সমাপ্তিটা সুখের।

"একজীবনে সুখী হতে আর কি লাগে?" বোধ এই গল্পের প্রথমে রসকষহীন শাওনকে দেখা গেল। প্রথম অংশে শাওনের কনভার্ট হয়ে অন্য শাওন হয়ে যাওয়াটা খুব কষ্টের-ই। শেষাংশে অবশ্যি অনুতপ্ত হয়ে রিভার্ট হয়ে যাওয়াটা অনিন্দ্য সুন্দর, সুখময়। বাবাদের গল্প এই গল্পে লেখক নিবিড়ভাবে মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা কে ফুটিয়ে তুলে ধরেছেন। 'মধ্যবিত্তের অনেক স্বাদ আছে বটে তবে সাধ্য নেই' এটাই সারকথা। টু-লেট এই গল্পটায়ও মধ্যবিত্তকে তুলে ধরেছেন লেখক৷ এটাও মানুষের জীবনঘনিষ্ঠ... 

সফলতার সমাচার ইসলামের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা এখানে খুব সুন্দর কর তুলে ধরেছেন লেখক "আরিফ আজাদ"। যা লেখকের উদ্দেশ্যকে সফলভাবে গন্তব্য পৌঁছে দেয়। পাঠ্য অনুভূতি বইটা খুলার পর প্রকাশকের অনুভতি ও লেখকের অনুভূতি পড়ে সহজেই বুঝা গেল এখানে আমরা অন্যরকম আরিফ আজাদকে দেখতে পাবো। এবং হলো-ই তা। ইসলামি জীবন আদর্শকে অনুসরণ করেও সাহিত্য লিখা যায় তা "জীবন যেখানে যেমন" বইটিতে লেখক খুব সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন। যাইহোক আরিফ আজাদ'রা এরকম বই আরো লিখবে এই আশা আমি করতেই পারি। এই লেখকের জন্য মন থেকে দোয়া করি তাঁর শব্দভাণ্ডারের সাথে নেক হায়াতটাও যেন আল্লাহ সুবহানাহু তায়া’লা দান করেন। সমাজকে ইসলাম মুখী করতে হলো ইসলাম মুখী সাহিত্যের গুরুত্ব অনেক বেশি। আর এই সাহিত্যের জন্য একজন আরিফ আজাদের অবশ্যই দরকার আছে।

— মো. জসিম উদ্দিন.

সাশ্রয়ী মূল্যে বইটির অরজিনাল কপি সংগ্রহ / অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।

Post a Comment