বেলা ফুরাবার আগে বই পরিচিতি, দাম এবং রিভিউ

জীবনের জাগরণ সিরিজ ১ | বেলা ফুরাবার আগে: সাশ্রয়ী মূল্যে বইটির অরজিনাল কপি সংগ্রহ / অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
ছবি: বেলা ফুরাবার আগে বই
মুদ্রিত মূল্য: 360 Tk
পন্যটি সম্পর্কে বিস্তারিত:—
বইয়ের নাম : বেলা ফুরাবার আগে
লেখকের নাম : আরিফ আজাদ
বই ক্যাটাগরি : ইসলামি আত্ম উন্নয়নমূলক
প্রকাশনীর নাম : সমকালীন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৯২
সর্বশেষ সংস্করণ : ২০২০
কাভার : পেপারব্যাক
ISBN : 9789849484400
ভাষা : বাংলা
দেশ : বাংলাদেশ

বেলা ফুরাবার আগে বইটির বৈশিষ্ট্য

জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো, জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। সব পাখি নীড়ে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ, ভ্রান্তির মায়াজাল ভেদ করে, ফিরে আসতে চায় না। মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে।

তবু ফিরতে হবে। বেলা ফুরাবার আগে, ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধ্যের ঘনঘোর আঁধারের অতলতায় ডুবে যাবার আগে, জীবন তরিটিকে ভেড়াতে হবে কূলে। রাতেরও শেষ আছে। ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে, নতুন করে একবার, শুধু একবার জ্বলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক।

বেলা ফুরাবার আগে নিজেকে আবিষ্কারের একটি আয়না। যে ভুল আর ভ্রান্তির মোহে, অন্ধকারের যে অলিগলিতে আমাদের এতোদিনকার পদচারণা, তার বিপরীতে জীবনের নতুন অধ্যায়ে নিজের নাম লিখিয়ে নিতে একটি সহায়ক গ্রন্থ এই বই, ইন শা আল্লাহ।

বেলা ফুরাবার আগে বইটি কাদের জন্য?

১. এই বই তাদের জন্য যারা আমার কাছে ‘সাজিদ হতে চাই’ বলে বিভিন্ন সময়ে আবদার করেন। পরামর্শের আবদার, পথনির্দেশের আবদার। সাজিদ হতে হলে, আমি মনে করি, সবার আগে একটা অন্ধকার বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাজিদ যেভাবে অন্ধকারের কৃষ্ণগহ্বর ছেড়ে, আলোর ফোয়ারাতে তার জীবন রাঙিয়েছে, সেরকম ঝলমলে আলোর মাঝে নিজেকে মেলে ধরাই ‘সাজিদ’ হবার প্রথম এবং প্রধান শর্ত। কেবল ভারি ভারি বই আর যুক্তির পশরা সাজিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার মধ্যেই ‘সাজিদ’ হয়ে উঠার সার্থকতা নেই। সাজিদ হয়ে উঠার সার্থকতা তখনই যখন সাজিদ যে আদর্শের আলো প্রাণে প্রাণে ছড়িয়ে দিতে চায়, তা আমরা জীবনে মেখে নিতে পারবো।

২. ভুলোমনা একঝাঁক তারুণ্যের জন্য এই বই। যে ভুলের গহ্বরে তারা জীবনের বসন্তগুলোকে পার করছে, সেই ভুল থেকে তাদের ‘বেলা ফুরাবার আগে’ টেনে তুলতেই এই বইটার অবতারণা।

৩. এর বাইরেও থাকছে: ‘চোখের রোগ’, ‘বলো, সুখ কোথা পাই’, ‘বেলা ফুরাবার আগে’, ‘মেঘের কোলে রোদ হেসেছে’, ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা’, ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’, ‘বসন্ত এসে গেছে’, ‘তুলি দুই হাত করি মোনাজাত’, ‘চলো বদলাই’ নামের আঠারোটি ভিন্ন ভিন্ন বিষয়ে, ভিন্ন ভিন্ন অধ্যায়।

বেলা ফুরাবার আগে বই রিভিউ

'বেলা ফুরাবার আগে' বইটির নামের মধ্যেই লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। লেখক এখানে "বেলা" বলতে আমাদের জীবনের কথা বুঝিয়েছেন—জীবন ফুরিয়ে যাওয়ার আগেই রবের দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বইটি মূলত যুবসমাজকে কেন্দ্র করে রচিত হয়েছে, কেননা যৌবনকালেই মানুষ সবচেয়ে বেশি পথভ্রষ্ট হওয়ার আশঙ্কায় থাকে। এই সময়ে দুনিয়ার মোহ আমাদের ধোঁকা দেয়, জীবনকে মনে হয় ভোগের এক আকর্ষণীয় উপকরণ। অথচ, ঠিক এই যৌবনই ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ সময়।

লেখক বইটিকে ১৮টি অধ্যায়ে ভাগ করেছেন। প্রতিটি অধ্যায়ে আমাদের সমাজে বিদ্যমান নানা সমস্যার আলোচনা ও তার সমাধান তুলে ধরেছেন। যেমন—

• মন খারাপ থাকলে কী করা উচিত

• হারাম সম্পর্ক থেকে বের হওয়ার উপায়

• ফ্রি মিক্সিং-এর ক্ষতি

• সালাতে মনোযোগ না থাকলে করণীয় ইত্যাদি

— এসব বিষয়ে আলোচনা করতে গিয়ে লেখক কুরআনের আয়াত, হাদীস এবং নবী-রাসূলদের জীবনের ঘটনা তুলে ধরেছেন, যাতে পাঠকের হৃদয়ে তা গভীরভাবে প্রভাব ফেলে।

পাঠ প্রতিক্রিয়া: কিছু বই থাকে যেগুলো আমাদের ভেতরকার পরিবর্তনের স্পৃহাকে জাগিয়ে তোলে—"বেলা ফুরাবার আগে" ঠিক তেমনি একটি বই। বইটির প্রতিটি অধ্যায় আমাদের অন্তরকে আন্দোলিত করে, বিবেককে জাগিয়ে তোলে, নিজের আমল ও জীবনের দিকে ফিরে তাকাতে বাধ্য করে।

জীবন ক্ষণস্থায়ী— এই মুহূর্তে আছি, পরক্ষণেই হয়তো থাকব না। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি। এখনই সময় রবের দিকে ফিরে আসার, এখনই সময় ইবাদতের মাধ্যমে জীবনকে সুশোভিত করার। চলো, বদলাই।

মাশাআল্লাহ আমি ভাবতেও পারিনাই যে বইটি এমন হতে পারে, এই বয়ের প্রতিটি গেল যেনো আমার জন্য লিখা, প্রতি টি গল্পই আমাকে গভির ভাবে ভাবিয়েছে, পড়ে বসলে যেনো ডুবে যাই গল্পের মধ্যে, যতো পড়ি ততো পড়ার আরো আগ্রহ বারে, সময় যে কন দিক দিয়ে পার হয়ে যাই বুঝাই যাইনা। এক কথাই সত্যি অসাধারণ একটি বই। আমি মনে করি প্রত্যেক টা ভাই বনের এই বইটা পড়া উচিত একটি বার করে হলেও। নতুন করে অনেক কিছু শুখা যাবে, জানা যাবে, জীবন কে নতুন ভাবে উপভোগ করতে পারবেন।

রিভিউদাতা: নাম প্রকাশ্যে অনিচ্ছুক।

সাশ্রয়ী মূল্যে বইটির অরজিনাল কপি সংগ্রহ / অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।

Post a Comment